পদার্থের ভৌত পরিবর্তন :
যে পরিবর্তনের ফলে পদার্থের বাহ্যিক অবস্থার পরিবর্তন ঘটে অর্থাৎ পদার্থের শুধু বাইরের দিকের পরিবর্তন ঘটে কিন্তু অনুর গঠন বা আকৃতির কোন পরিবর্তন হয় না তাকে পদার্থের ভৌত পরিবর্তন বলে।
যেমন:
উদাহরণ১ঃ
আমরা যদি লবণ ও পানির একটি দ্রবণ মিশ্রণ করি তাহলে দেখা যাবে লবণটি সম্পূর্ণরূপে পানিতে দ্রবীভূত হয়েছে অর্থাৎ লবণের আর কোনো অস্তিত্ব নেই। এটি লবণের একটি সাময়িক পরিবর্তন।
কারণ ওই দ্রবণটিকে যদি আমরা তাপ দিই তাহলে দেখা যাবে পানি বাষ্পীভূত হবে এবং লবণ পাত্রের তলানিতে জমা হবে। তাপ দেওয়ার ফলে লবণ আবার পূর্বের অবস্থায় ফিরে আসে।
সুতরাং এখানে লবণের বাহ্যিক অবস্থার পরিবর্তন লক্ষ্য করা যায়।
উদাহরণ ২ঃ
একটি দন্ড চুম্বক দিয়ে যদি একটি লোহার টুকরো কে একই দিক থেকে বারবার ঘসতে থাকি তাহলে দেখা যাবে যে লোহার টুকরো টি সাময়িক চুম্বক এ পরিণত হয়েছে।
সেটি অন্য লোহার টুকরোকে আকর্ষণ করবে। তারপর আমরা এ লোহার টুকরোটিকে আর্থাৎ চুম্বক প্রাপ্ত লোহার টুকরোটিকে তাপ দিই তাহলে তার চুম্বকত্ত নষ্ট হয়ে যাবে।
এবং লোহার টুকরোটাও তার পূর্বের অবস্থায় ফিরে আসবে।
সুতরাং এখান থেকেও আমরা বুঝতে পারি যে লোহার টুকরোটি পূর্বে যা ছিল পরেও তাই আছে শুধু তার সামরিক পরিবর্তন হয়েছে।
তাই এটি এক ধরনের ভৌত পরিবর্তন।
আরেকটি সাধারণ উদাহরণ আমরা সবাই জানি যে, পানি বরফ জলীয়বাষ্প সবগুলোই একই কথা।
বরফকে যদি আমরা তাপ দেই তাহলে পানিতে পরিণত হবে।আবার পানিকে যদি তাপ দিই তাহলে জলীয়বাষ্পে পরিণত হবে।
একইভাবে যদি আমরা জলীয়বাষ্প কে ঠান্ডা করি তাহলে পানিতে পরিণত হবে এবং পানিকে যদি ঠান্ডা করি তাহলে তা বরফে পরিণত হবে।
এখানে মূলত পদার্থের বাহ্যিক অবস্থার পরিবর্তন ঘটছে কিন্তু পদার্থের অণুর গঠন আকৃতি কোন পরিবর্তন হচ্ছে না।
পদার্থের রাসায়নিক পরিবর্তন
যে প্রক্রিয়ার মাধ্যমে এক বা একাধিক বস্তু (এক বস্তুও হতে পারে আবার একাধিক বস্তুও হতে পারে) নতুন বস্তুতে পরিণত হয় তাকে পদার্থের রাসায়নিক পরিবর্তন বলে।
পদার্থের রাসায়নিক পরিবর্তন এর ফলে যেহেতু কোনো বস্তু নতুন বস্তুতে পরিণত হয় সেহেতু পদার্থের অনুর গঠন ও আকৃতির স্থায়ী পরিবর্তন হবে।
যেমন:
কার্বন + অক্সিজে= কার্বন ডাই-অক্সাইড
এখানে কার্বন ও অক্সিজেন এর ধর্মের সাথে কার্বন-ডাই-অক্সাইডের ধর্মের কোন মিল থাকেনা। কার্বন-ডাই-অক্সাইড সম্পূর্ণ ভিন্ন ধর্মী পদার্থ।
সুতরাং এখানে একাধিক মৌলিক বস্তু একটি নতুন বস্তুতে পরিণত হয়েছে। আবার অণুগুলোর গঠন ও আকার-আকৃতিরও পরিবর্তন হয়েছে।
ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে পার্থক্য :
১/ যে পরিবর্তনের ফলে পদার্থের শুধু বাহ্যিক অবস্থার পরিবর্তন ঘটে কিন্তু পদার্থের অণুর গঠন ও আকৃতির কোন পরিবর্তন ঘটে না তাকে পদার্থের ভৌত পরিবর্তন বলে।
অপরদিকে, যে প্রক্রিয়ার মাধ্যমে এক বা একাধিক বস্তু (এক বস্তুও হতে পারে আবার একাধিক বস্তুও হতে পারে) নতুন বস্তুতে পরিণত হয় তাকে পদার্থের রাসায়নিক পরিবর্তন বলে।
২/ভৌত পরিবর্তন হলো একটি অস্থায়ী পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন হলো একটি স্থায়ী পরিবর্তন।
৩/ভৌত পরিবর্তনের ক্ষেত্রে পরমাণুর গঠন ও আকৃতির কোন পরিবর্তন হয় না কিন্তু রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে পরমাণুর গঠন ও আকৃতির পরিবর্তন হয়।
৪/ভৌত পরিবর্তনের ক্ষেত্রে তাপ শোষণ এর কোন উপায় নেই কিন্তু রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে তাপ শোষণ ঘটে।
Tags
Chemistry