পরিবেশের যে গুরুত্বপূর্ণ উপাদান গুলোতে আমরা রসায়নকে দেখতে পাই বা বিভিন্ন জায়গায় রসায়নকে খুঁজে পেতে পারি তার কিছু বাস্তব উদাহরণ এর সাথে পরিচিত হই :-
প্রথমত:এই যে আমরা আম খাই, সেই আম কিন্তু সর্বপ্রথম কাঁচা থাকে।
তারপর কি হয় দেখা যায় যে কাঁচা থেকে আস্তে আস্তে একসময় আমটি পেকে যায়।
অর্থাৎ এই যে আমটি পাকছে এর ভিতর যে সবুজ রঙটি থেকে আস্তে আস্তে এটি হলুদ রঙে পরিবর্তিত হচ্ছে। এই হলুদ রং কিন্তু এক ধরনের রাসায়নিক পদার্থ।
সুতরাং নিশ্চয়ই আমের মধ্যে কোন না কোন রাসায়নিক পরিবর্তন সাধিত হয়েছে যার মাধ্যমে আমের বর্ণের পরিবর্তন হয়েছে।
অর্থাৎ আমটি পেকে গিয়েছে এবং হলুদ বর্ণের সৃষ্টি হয়েছে।
সুতরাং বলাই যায় এটি একটি রাসায়নিক প্রক্রিয়ার ফলাফল।
দ্বিতীয়তঃ আমরা সবাই বাস্তব জীবনের লোহা দেখেছি সাধারণত লোহা ধূসর বর্ণের হয়ে থাকে।
কিন্তু আমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখব-লোহার সেই ধূসর বর্ণের ভিতরে বাদামী বাদামী বর্ণের কিছু ছোপ ছোপ রয়েছে। এই বাদামী বর্ণের জিনিসগুলো হল রাসায়নিক প্রক্রিয়ার ফলাফল।
যেটিকে আমরা বলে থাকি লোহায় মরিচা পড়া।
লোহা যখন বায়ুমণ্ডলের রাখা হয় তখন বায়ুমণ্ডলের জলীয় বাষ্প এবং অক্সিজেনের উপস্থিতিতে দেখা যায় যে,লোহার উপর আয়রন অক্সাইড এর একটি আস্তরণ পড়ে।
এটি মূলত হচ্ছে মরিচা।
তৃতীয়তঃ সাধারণত আমরা আমাদের দৈনন্দিন জীবনে মোমবাতি জ্বালাই। সেই মোমবাতিতেও রাসায়নিক বিক্রিয়া ঘটে থাকে।
প্রথমত এই মোমবাতি কঠিন অবস্থায় থাকে। যখন এই মোমবাতিতে তাপ দেওয়া হয় তখন এর ভৌত অবস্থার পরিবর্তন হয় এবং এটি তরলে পরিনত হয়।
আবার পরবর্তীতে এটি কঠিন হয়ে যায়।
তাপ দেওয়ার কারণে মোমের স্বাভাবিক অবস্থার পরিবর্তন হওয়াই হলো রাসায়নিক বিক্রিয়ার ফল।
Tags
Chemistry